



| ক্লাস | ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম |
| ছেলে | ৫৮ | ৩৭ | ৩৬ | ৩৪ | ৪৮ |
| মেয়ে | ২৪ | ৬০ | ৫১ | ৫২ | ৬৩ |
| মোট | ১১২ | ৯৭ | ৮৭ | ৮৬ | ১১১ |
মাননীয় প্রধান উপদেষ্টার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ ও উন্নত জাতি গঠনে শিক্ষা ছাড়া বিকল্প নেই। প্রত্যেক শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য। এ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদেরকে যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা প্রদান করে তাদেরকে দক্ষ জনশক্তি এবং সক্রিয় সুনাগরিক হিসেবে গড়ে তোলা। প্রতিষ্ঠা লগ্ন থেকেই অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও দক্ষ পরিচালনা কমিটি দ্বারা এ প্রতিষ্ঠানটি একাডেমিক সহশিক্ষা কার্যক্রম, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে সুনাম অর্জন করে চলেছে। উন্নত জাতি গঠনের মাধ্যমে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীগণ দৃঢ় অঙ্গীকারবদ্ধ।
শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা। শিক্ষা ছাড়া তথ্য প্রযুক্তির সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন করা সম্ভব নয়। বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার যুগোপযোগী ও আধুনিক করার লক্ষে স্মার্ট বাংলাদেশ ও উন্নত জাতি গঠণে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন।সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ওয়েবসাইট চালুকরণ তার একটি অংশ মাত্র। এরই ধারাবাহিকতায় হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের নামে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ওয়েব সাইট চালু করে প্রতিষ্ঠানের সামগ্রীক মানোন্নয়নে একটি নতুনমাত্রা যোগ হয়েছে বলে আমি মনে করি।
যার মাধ্যমে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন তথ্য ও ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ঘরে বসেই পরীক্ষার রুটিন, সিলেবাস, হাজিরা, ভর্তি ফরম পাবে। অভিভাবকরাও ঘরে বসেই তাদের সন্তানের পরীক্ষার ফল, আচরণিক পরিবর্তন, সাফল্য, আত্নপ্রকাশ ক্ষমতা সম্পর্কে জানতে পারবে। আমি এ শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ওয়েবসাইটের যাত্রা গতিশীল হোক, এ শুভ কামনা করছি।